শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান ইমামুল কবির শান্ত মারা গেছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
শনিবার সকালে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক মুজিবুর রহমান ডিলু।
তিনি জানান, ইমামুল কবির শান্ত ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটর জনসংযোগ কর্মকর্তা শাহানা ফেরদৌসী জানান, ৬৬ বছর বয়েসী মুক্তিযোদ্ধা ইমামুল কবির শান্ত চার দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইমামুল কবির শান্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শান্ত-মারিয়াম ফাইন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও শান্ত নিবাস নামক প্রতিষ্ঠানগুলোর।
















Leave a Reply