শাহরুখপুত্রের মামলার সাক্ষীর হঠাৎ মৃত্যু

২ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল মারা গেছেন। আকস্মিক এই মৃত্যুর খবর অনেককেই অবাক করেছে।

শুক্রবার বিকালে তার মৃত্যু হয়েছে। মাত্র ৩৬ বছর বয়সে নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান সেইল। খবর: পিঙ্কভিলা।

খবরে বলা হয়, যেই মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম জড়ায়, তার মুখ্য সাক্ষী ছিলেন প্রভাকর সেইল। সেইলের আইনজীবী তুষার খাণ্ডারে জানান, শুক্রবার মুম্বাইয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এই মৃত্যুর পেছনে তার পরিবার কোনও ষড়যন্ত্র রয়েছে বলে মনে হয় না।

গত বছরের সেপ্টেম্বরে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। আর যাতে আটক হন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাসহ সাত জন। তার পর সেই সমীরের নামেই ঘুষ নেয়ার অভিযোগ ওঠে।

আরিয়ান মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভির বডি গার্ড হিসেবে নিজেকে দাবি করেছেন সেইল। সাথে অভিযোগ করেছেন, তার কানে আসে কেপি গোসাভির কথা, যেখানে সে আরিয়ান মামলায় ১৮ কোটি রুপি ঘুস নেয়ার কথা বলছিলেন। যার একটা বড় ভাগ যাবে সমীর ওয়াংখেড়ের কাছে।

প্রভাকরের বাড়িতে বর্তমানে তার মা, স্ত্রী ও সন্তান রয়েছেন। যদিও শেষকৃত্যের আগে পরিবার চাইছেন যেন গ্রাম থেকে সেইলের ভাইয়েরা আসা পর্যন্ত অপেক্ষা করা হয়।

আরিয়ান খান/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *