১২ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের সংক্রমণ না কমায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ফের বাড়িয়েছে সরকার।
শনিবার শিক্ষ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ৩০ জনু পর্যন্ত বাড়ানো হয়েছে।
সবশেষ সরকারি ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে আজ। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি বাড়বে কিনা সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা।
এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানাল মন্ত্রণালয়।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম















