২৯ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার ও বায়োএনটেকের করোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুক্রবার শিশুদের জন্য প্রথম ভ্যাকসিন হিসেবে এই অনুমোদন দেয়া হয়েছে। এর আগে ১৬ বছর বয়সীদের জন্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইইউ। খবর: রয়টার্স ও বিবিসি।
আগামী জুন থেকেই জার্মানির ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের এ ভ্যাকসিন দেয়া শুরু হবে।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের ভ্যাকসিন দেয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অভিভাবকরা। তবে ট্রায়ালে ফাইজারের ভ্যাকসিন শিশুদের জন্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।
ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা বলেছেন, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেয়া হলে স্কুল খোলা সহজ হবে। স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সবাই।
করোনা ভ্যাকসিন/এসকেএম















