২৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): শীতের আগমনে দেশে আবারো করোনা ভাইরাস যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও পরামর্শ দিয়েছেন মাস্ক ব্যবহারের।
শুক্রবার প্রধানমন্ত্রীর ত্রাণ গুদামের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক দুঃস্থদের জন্য প্রায় সাড়ে ২৬ লাখ কম্বল অনুদান দেয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস ৩৭টি বেসরকারি ব্যাংকের কাছ থেকে এই কম্বল ও ১০ লাখ টাকার চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘শীতকাল এলেই একটু ঠান্ডা লাগে, সর্দি, কাশি হয়। আর এটা হলেই এই করোনা ভাইরাসটা আমাদের সাইনাসে গিয়ে বাসা বানাতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে, খাদ্য তালিকায় ‘ভিটামিন সি’ যেন বেশি থাকে সেদিকে নজর দিতে হবে।’
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা
প্রধানমন্ত্রী বলেন, স্কুলের শিশুসহ সব শিক্ষার্থীদের টিকা দেয়ার প্রস্তুতি রয়েছে। আগামী বছরের মাঝামাঝি নাগাদ দেশের সব মানুষকেই টিকার আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমেছে। সরকার চেষ্টা করেছে বাংলাদেশে কোনকিছু যাতে স্থবির না হয়। সেদিক থেকে বাংলাদেশ যথেষ্ট সাফল্য অর্জন করেছে।
প্রধানমন্ত্রী/আরএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply