শুরু হচ্ছে ইসির সংলাপ

১৬ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল ১৭ জুলাই থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। চলবে ৩১ জুলাই পর্যন্ত। সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, সংলাপে নির্ধারিত কোনও আলোচ্যসূচি থাকছে না। আলোচ্যসূচি উন্মুক্ত।

অতিরিক্ত সচিব জানান, আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সংলাপের চিঠি পাঠানো হবে। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলোর জন্য এক ঘণ্টা করে সময় নির্ধারণ করা হয়েছে। ওই তিন দলের জন্য সময় রাখা হয়েছে দুই ঘণ্টা করে।

অশোক কুমার দেবনাথ বলেন, ১৭ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বিকেল আড়াইটা বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে বাংলাদেশ মুসলিম লীগ বি এম এল- এর সাথে বৈঠক কররে ইসি।

১৮ জুলাই সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২ টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, আড়াইটা থেকে খেলাফত মজলিস, বিকেল ৪টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

১৯ জুলাই সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কল্যাণ পার্টি, দুপুর ১২ টায় ইসলামিক ঐক্যজোট,  বিকাল আড়াইটায় বাংলাদেশ খেলাফত মজলিস,  ৪টা থেকে বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল)।

২০ জুলাই সকাল সাড়ে ১০টায় গণতন্ত্রী পার্টি, দুপুর ১২টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

২১ জুলাই সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় পার্টি, দুপুর আড়াইটায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বিকাল ৪টায় গণফ্রন্টের সাথে সংলাপ করবে ইসি।

২৪ জুলাই সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন, দুপুর ১২টায় জাতীয় পার্টি-জেপি, আড়াইটায় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, বিকেল ৪টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
২৫ জুলাই সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বেলা আড়াইটায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ, বিকাল ৪টায় লিভারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সাথে সংলাপ অনুষ্ঠিত হবে।

২৬ জুলাই সকাল সাড়ে ১০টায় জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টায় বিকল্পধারা বাংলাদেশ, বিকেল আড়াইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল ৪টায় ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।

২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, দুপুর ১২টায় জাকের পার্টি, বেলা আড়াইটায় কৃষক শ্রমিক জনতা লীগ।

২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় গণফোরাম, দুপুর ১২টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ, বেলা আড়াইটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

৩১ জুলাই ১১টায় জাতীয় পার্টি ও বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সংলাপ করবে ইসি।

সংলাপ/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *