শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার

নিউজ‌ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গ্রেফতারি পরোয়ানা জারি করার পর সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এমনটাই বলেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তৌহিদ হোসেন বলেন, আমরা (পররাষ্ট্র মন্ত্রণালয়) এইমাত্র খবর পেয়েছি… আমরা অবশ্যই তাকে (হাসিনাকে) দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

তিনি বলেন, আমাদের কাছে এক মাস সময় আছে, এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ (এই সময়ের মধ্যে) নেব।

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেসরকারী সূত্র ইঙ্গিত দিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী এখনো নয়াদিল্লিতে রয়েছেন।

৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অন্যান্য নেতাদের প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করার ব্যবস্থাও নেবে।

পুনর্গঠিত আইসিটি আজ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আদালত কর্তৃপক্ষকে অভিযুক্তদের আটক করে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *