শেরপুর জেলা জজকে প্রত্যাহার

নিউজ ডেস্ক: ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য দেয়ায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার সুপ্রিমকোর্টের সাথে পরামর্শ করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। সুপ্রিমকোর্ট ও আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিচারক ইমান আলী বলেন, নবী-রাসুলগণ আল্লাহর সাথে কথা বলে ওহি নাজিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও বলেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্তিম। কেউ রিয়েল নয়।

বিচারক ইমান আলী শেখের এমন বক্তব্যের প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে রোববার শেরপুর জেলা ডিসি অফিসের সামনে জেলার সব মুসলিম জনতার মিছিল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

আইন মন্ত্রণালয়/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *