২ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): হারতেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, আর ভোট গণনা নয়। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুভেন্দু অধিকারীকেই বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
খবরে বলা হয়েছে, দীর্ঘ টানাপোড়েন শেষে নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু অধিকারী। আর ভোট গণনা হবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন ঘোষণা করেছে, শুভেন্দু অধিকারী পেয়েছেন এক লাখ ৯ হাজার ৬৭৩ ভোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন এক লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।
এর আগে, মমতা ব্যানার্জী নিজের একসময়ের অনুগত শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৬২২ ভোটের পরাজয়ের ঘোষণা মানতে পারেননি। হুংকার দিয়ে বলেছেন, প্রয়োজনে আদালতে যাবেন।
এদিকে, বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের দূর্গে শক্ত আচড় কাটতে দেয়নি কেন্দ্রের পরাক্রমশালী বিজেপিকে। তৃণমূল ঘোষণার অপেক্ষায় আছে নিজেদের বিশাল জয়ের। পরাজয় মেনে ইতোমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা রাজনাথ সিং-সহ অন্যান্য নেতারাও।
শুভেন্দু-ই জয়ী/আরএম/রমু
















Leave a Reply