শ্বশুরের নির্বাচনী প্রচারে সংগীতশিল্পী লিজা

বিনোদন ডেস্ক: চলতি বছরটা সংগীতশিল্পী লিজার জন্য ছিল একেবারেই অন্য রকম। এ বছর তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার আগে নিজের কাজের জন্য বাবা-মাকে উপহার দিতে পেরেছেন ‘মা পদক’ ও ‘গর্বিত বাবা’ পদক। বছরের শেষ প্রান্তে জানিয়েছেন নিজের বিয়ের খবরও।

এদিকে তার শ্বশুর খন্দকার রুহুল আমিন নোয়াখালী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। শ্বশুরের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ার লক্ষ্যেই বর্তমানে নোয়াখালী অবস্থান করছেন লিজা।

লিজা বলেন, আমার শ্বশুর যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছেন, তাই তারই নির্বাচনি প্রচারণায় অংশ নিতেই আমি সেখানেই অবস্থান করছি। আশা করছি সবার সাথে দেখা হবে। আর আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। নির্বাচনের কারণে স্টেজ শোও কমিয়ে দিয়েছেন তিনি।

এদিকে নিজের নতুন কিছু মৌলিক গান প্রস্তুত আছে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। সেগুলো সময়মতো তারই নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

লিজা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *