শ্যুটিংয়ে আহত শাহরুখ খান

বিনোদন ডেস্ক: শ্যুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। এতে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শ্যুটিংয়ের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্যুটিং চলাকালে দুর্ঘটনায় আহত হওয়ার সাথে সাথে বলিউড বাদশাকে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তার নাকে ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দৃশ্য ধারণের সময় নাকে আঘাত পেয়েছেন শাহরুখ খান। তার নাক থেকে রক্ত ঝরেছে। রক্ত পড়া বন্ধ করতেই নাকে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে শাহরুখ খানকে। তবে চিকিৎসকরা বলেছেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই।

অবশ্য প্রতিবেদনে দুর্ঘটনার সময় কিংবা কিসের দৃশ্য ধারণ করছিলেন তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকেও এ পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, এ বছর ব্যাপক ব্যবসা করেছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি। আসছে সেপ্টেম্বরে মুক্তি পাবে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’।

শাহরুখ খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *