বিনোদন ডেস্ক: শ্যুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী পল্লবী যোশী। বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর সেটে এই দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।
করোনা মহামারির সময় কীভাবে চিকিৎসক এবং বিজ্ঞানীরা লড়াই চালিয়েছিলেন, কোভিড-১৯-এর টিকা আবিষ্কার করেছিলেন-সেসব দেখানও হবে সিনেমাটিতে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরিচালক বিবেকের স্ত্রী অভিনেত্রী পল্লবী যোশী।
বর্তমানে ভারতের হায়দরাবাদে চলছে সিনেমাটির শ্যুটিং। ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, হায়দরাবাদে যখন সিনেমাটির শ্যুটিং চলছিল সেখানেই আঘাত পান ৫৩ বছর বয়সী পল্লবী।
জানা যায়, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্যুটিং সেটে প্রবেশ করে পল্লবীকে সরাসরি ধাক্কা দেয়। এতেই আহত হন অভিনেত্রী। সাথে সাথে পল্লবীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, এখন অভিনেত্রী ভালো আছেন। তার আঘাত তেমন গুরুতর নয়।
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সাফল্যের পর আবারও একটি বাস্তব ঘটনাকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে যাচ্ছেন বিবেক। সিনেমাটি প্রযোজনা করছেন অভিষেক আগারওয়াল।
পল্লবী যোশী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply