বিনোদন ডেস্ক: শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই ছবির নায়িকা ববি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। বাধ্য হয়ে শ্যুটিংয়ের মাঝপথেই ঢাকায় ফিরতে হয়েছে তাকে। চিকিৎসকের পরামর্শে এখন পুরোপুরি বিশ্রামে আছেন ববি।
১৬ জানুয়ারি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে শ্যুটিং শুরু হয় ‘মেঘনা কন্যা’ ছবির। শ্যুটিংয়ের মধ্যেই বুকে ব্যথা, কাশি, মাথাব্যথা হয় ববির। পরে সেখান থেকে বরিশাল শহরে এসে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় ফেরেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারেন নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন তিনি।
ববি জানান, ‘মেঘনা কন্যা’ ছবিতে আট দিনের শিডিউল ছিল তার। লোকেশনটি ছিল চর অঞ্চলে, যা বরিশাল শহর থেকে অনেক দূরে। ওই চর থেকে বরিশাল শহরে ট্রলারে আসতে হয়।
তিনি বলেন, জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শ্যুটিং বাদ দিয়ে আমি বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। ঢাকায় ফেরার পরামর্শ দেন ওই চিকিৎসক। পরিচালকের সাথে কথা বলে ২১ জানুয়ারি ঢাকা চলে আসি। এসেই হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই বিশ্রামে আছি। মাঝে মাঝে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।
নিজের অসুস্থতা নিয়ে ববি আরও বলেন, আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পরপর নেবুলাইজার ব্যবহার করতে হয়।
চিকিৎসক ববিকে অন্তত ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
ববি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply