সংবাদ পাঠিকা শামীমা নাসরিন মারা গেছেন

নিউজ ডেস্ক: স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইলেকট্রনিক গণমাধ্যম বেতার ও টেলিভিশন জগতের অন্যতম সংবাদ উপস্থাপক শামীমা নাসরীন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

শুক্রবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭০ থেকে ১৯৯০ দশক পর্যন্ত বেতার ও টেলিভিশনের সুপরিচিত কণ্ঠ ও মুখ ছিলেন শামীমা নাসরীন।

শামীমা নাসরিন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট লেখক ও সাবেক সচিব আবদুশ শাকুরের মেয়ে। শামীমা নাসরিনের জানাজা ও দাফনসহ অন্যান্য অনুষ্ঠানিকতা পরে জানানো হবে বলে জানিয়েছে পরিবার।

শোক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *