সংসদের বাজেট অধিবেশন আহ্বান

১১ মে ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় সংসদের বাজেট (ত্রয়োদশ) অধিবেশন আগামী ২ জুন বুধবার বিকাল ৫টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

করোনাকালের কারণে এ অধিবেশনও সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এর আগে গত ৪ মার্চ একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়। সংক্ষিপ্ততম ওই ৩ কার্যদিবসের অধিবেশনে মোট ৫টি বিল উত্থাপন করা হয়।

সংসদ/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *