সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন

নিউজ ডেস্ক: নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন আর নেই। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আওয়ামী লীগ মনোনীত টানা তৃতীয়বারের এমপি ছিলেন এবং সাবেক খাদ্য মন্ত্রী আবুল মোমেনের সহধর্মিনী। মৃত্যুকালে তিনি এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়তে ২০২০ সালের নভেম্বরে চার কোটি টাকা দামের ব্যক্তিগত জমি দান করেছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের এমপি রেবেকা মমিন। নেত্রকোনার তৎকালীন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আবদুর রহমানের কাছে তা লিখে দেন। রেবেকা মমিন এমপি মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি মৌজায় তার পারিবারিক সম্পত্তি থেকে বিনা শর্তে ১ একর ৬৪ শতক জমি দান করছেন। এ জমিতে গৃহহীন ও ভূমিহীনদের বাড়ি তৈরি করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

রেবেকা মমিন এমপির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোনা-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন তিনি। এলাকাবাসীর কাছে তিনি সৎ, নির্লোভ ও নিরহঙ্কার রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ