সন্তানদেরকে প্রযুক্তির খারাপ বিষয়গুলোর বর্জন শেখাতে হবে

নিউজ ডেস্ক: সন্তানদেরকে ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন শেখাতে হবে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের উপকারের পরিবর্তে ক্ষতি বেশি করে এটাও বোঝাতে হবে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার নওগাঁয় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, সদর উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক কমল, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, এফবিসিসিআই-এর পরিচালক ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৬০জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।

খাদ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, সন্তানরা যেন অসৎ সঙ্গে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে। একই সাথে তাদের বিবেককে কাজে লাগিয়ে মানব সেবায় আত্মনিয়োগ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, পাশাপাশি বইকে আপন করে নিতে হবে। মাদক ও মোবাইলের অপব্যবহার হতে নিজেদের বিরত রাখার কঠোর সংকল্প থাকতে হবে।

খাদ্যমন্ত্রী/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *