১২ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, জাতির জন্য খুশির খবর দেড় বছর পর আজ আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি। দেশবাসীর সাথে শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই খুশি। আমাদের দেশের করোনা ভাইরাস সংক্রমণের হার নিম্মগামী, যা ৫শতাংশের কাছাকাছি চলে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কিছু দিনের মধ্যে হয়তো ৫শতাংশের নিচে নেমে আসবে। তখন আমারা স্বাভাবিক জীবনে ফিরে আসবো এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।

রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে রাজধানীর কয়েকটি শিক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিক ও অভিভাবকদের সাথে কথা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই সচেতন। বিদ্যালয়ে শিক্ষার্থীরা শতভাগ সুরক্ষায় থাকবে। নিশ্চিন্তে আপনাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠান। তবে পিতামাতাকেও সন্তানের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নিয়মিত মাস্ক (কাপড়ের) পরিধান করতে হবে। শ্রেণি কক্ষে প্রবেশের পূর্বে প্রত্যেককে তাপমাত্রা পরীক্ষা ও সাবান দিয়ে হাত পরিস্কার করে নিতে হবে। তাছাড়া প্রতি বেঞ্চে ৩ ফুট দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের বসতে হবে।
প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। আরও বেশি বেশি বিদ্যালয় ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তিনি নির্দেশ প্রদান করেন।
এসময় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনগণের মাঝে লেখনীর মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য তিনি উপস্থিত মিডিয়া প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
মোহাম্মদ জাকির হোসেন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply