সন্ত্রাসীদের গুলিতে মানবাধিকার কর্মীর মৃত্যু

২৫ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানে কাপিসা প্রদেশের কহিস্তান জেলায় ফারেস্তা কুহিস্তানি এক নারী মানবাধিকার কর্মী ও তার ভাইকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফারেস্তা কুহিস্তানি নামে ওই নারী মানবাধিকার কর্মীকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যার পর পালিয়ে গেছে। খবর: আনাদোলুর।

রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরে দেহ-এ নূর এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেনি। এ নিয়ে চলতি বছর সন্ত্রাসী হামলায় দেশটিতে ২৩ জন মানবাধিকার কর্মী প্রাণ হারালেন।

জেলার গভর্নর হামজা খান গণমাধ্যমকে বলেন, ফারেস্তা কুহিস্তানিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে সাথে থাকা তার ছোট ভাইও গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনার আগের দিন কাবুলে বন্দুকধারী সন্ত্রাসীরা মো. ইউসুফ রাশিদ নামে এক নির্বাচন পর্যবেক্ষককে গুলি করে হত্যা করে।  

গত মঙ্গলবার কাবুল কারাগারের মধ্যে বোমা হামলায় ৪ চিকিৎসকসহ ৫ জন নিহত হন। সম্প্রতি আফগান সরকার ও তালেবানের সাথে শান্তি আলোচনার মধ্যেই সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

আফগানিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *