সন্ত্রাসী হামলায় স্ত্রী-সন্তানসহ ভারতীয় কর্নেল নিহত

১৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় দেশটির সেনাবাহিনীর এক কর্নেল, তার স্ত্রী ছেলে ও চার সৈনিক নিহত হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে মণিপুরের চুরাচাঁদপুর জেলায় এই হামলার ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

খবরে জানা যায়, ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী এক ক্যাম্পে গিয়ে সেখান থেকে ফিরে আসার সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

ওই হামলার পেছনে মণিপুর ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ জড়িত বলে ধারণা করা হচ্ছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সন্ত্রাসী হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *