সপ্তম দিনে রাজধানীতে গ্রেফতার ৫৬৮

২৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় সপ্তম দিনে রাজধানীতে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বিধিনিষেধ লঙ্ঘন করে অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৩১টি গাড়ির ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

লকডাউন/এসকেএম