২৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ধর্মীয় সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে প্রত্যেক ইউনিয়নের সব ওয়ার্ডে কমিটি গঠন করা হবে। এ বিষয়ে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। ধর্মীয় সম্প্রীতি নষ্ট ও বিরোধ সৃষ্টির অপতৎপরতা বন্ধে নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তাদের পরামর্শ নিতে এই সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, যারা বিভেদ ও উগ্রবাদ তৈরি করে দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টা করছে তাদের কঠোরভাবে মোকাবেলা করতে হবে। এ জন্য সব ধর্মের মানুষ নিয়ে কমিটি গঠন করতে হবে।
তাজুল ইসলাম বলেন, যারা বিভিন্ন অপকর্ম, অপপ্রচার চালায় তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই কমিটি কাজ করবে।
তিনি বলেন, মানুষের কল্যাণের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখা স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। হিন্দু-মুসলিমকে মুখোমুখি করে কেউ যাতে দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তাজুল ইসলাম/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply