সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে

নিউজ ডেস্ক: শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে। এ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

বুধবার রাজধানীর আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস- খাদ্য বান্ধব আগে চালু ছিল না। কিন্তু এখন ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়ে চালু রেখেছে। প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *