সস্ত্রীক করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

৩১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে উল্লেখযোগ্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তারও উল্লেখযোগ্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

মন্ত্রীর করোনার কারণে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা আপাতত দেখা যায়নি। তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। সবার সাথে নিয়মিত মোবাইলে কথা বলছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন বলে জানান মুহম্মদ মোহসিন রেজা।

পররাষ্ট্রমন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ