সাংবাদিক সীমান্ত খোকন মারা গেছেন

নিউজ ডেস্ক: বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন মারা গেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার পর শান্তিনগরের বাসায় মারা যান সীমান্ত খোকন।

সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছিলেন। তিনি এনটিভির আগে দীর্ঘদিন দৈনিক মানবজমিনে কাজ করেছেন।

শোক/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ