১২ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রোববার দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দা সাজেদা চৌধুরীর পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের এইচডিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
সাজেদা চৌধুরীর মৃত্যুতে আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না গভীর শোক প্রকাশ করেছেন।
শোক সংবাদ/এএমএম/কিউটি















Leave a Reply