সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল মারা গেছেন

নিউজ ডেস্ক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকিয়া আফজাল রহমান আর নেই। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান তিনি।

তিনি ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত রোকিয়া আফজাল রহমান মিডিয়া স্টারের শেয়ারহোল্ডার পরিচালক এবং এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।

রোকিয়া আফজাল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ