সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বৈঠক

২৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয় নির্ধারণের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

শনিবার বেলা পৌণে ১২টার দিকে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের নেতাদের সাথে বিআরটিএ কর্মকর্তারা আলোচনায় বসেন।

বৈঠকে ঢাকা মহানগরে ছাত্র সংখ্যা কত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কারা বেশি টাকা দিয়ে পড়ে, বৈধ শিক্ষার্থীর বাইরে কারা ছাত্র পরিচয় দেয় এসব বিষয়ে আলোচনা হয়েছে।

এসব বিষয়ে শিক্ষা মন্ত্রানালয়ের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। সব বিষয় আলোচনা করে শিগগিরই সমস্যার সমাধান করা হবে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে কোনও সিদ্ধান্ত না এলেও বৈঠকে পরিবহণ নেতাদের পক্ষ থেকে টাস্কফোর্স গঠনসহ কয়েকটি প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে পরে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে।

এ সময় হাফ ভাড়ায় যে ক্ষতিপূরণ হবে সেটা পরিবহন মালিকদের কিভাবে পূরণ করা হবে সে বিষয়ে টাস্কফোর্স গঠনের দাবি করেন পরিবহন মালিকরা।

বৈঠক শেষে বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান এবং পরিবহন নেতারা।

গণপরিবগণ/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *