০২ জুন ২০২১ (নিউজ ডেস্ক): সিনিয়র সচিব হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আখতার হোসেন।
বুধবার মোহাম্মদ আখতার হোসেনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব করার পর তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রদান করায় মোহাম্মদ আখতার হোসেন মাননীয় প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের সহায়ক শক্তি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত সমৃদ্ধ আধুনিক আলোকিত বাংলাদেশ নির্মাণের সিপাহসালার হিসেবে নিরবিচ্ছিন্ন কাজ করতে চাই। আমি সবার দোয়া কামনা করছি।
২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ আখতার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ পদে যোগ দেয়ার আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ) ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল সার্বিক দিক নির্দেশনায় তিনি দেশের যুব ও ক্রীড়ার উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। ২০১২ সালের ৯ জানুয়ারি সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। কৃতজ্ঞতায় পিআরও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মোহাম্মদ আখতার হোসেন/এসকেএম















