সিনে-জার্নালিজম ‘ঠিকঠাক দাঁড়ায়নি’

পরিচালকের চেয়ে একজন সিনে-জার্নালিস্টের গুরুত্ব কোন অংশেই কম নয় বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে সিনে-জার্নালিজম ‘ঠিকঠাক দাঁড়ায়নি’। চলচ্চিত্র বিষয়ক খবর সংগ্রহ করে তা সম্পাদনা করে ছাপানো সাংবাদিকতা নয়।

ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ এর দ্বিতীয় দিনের আলোচনা পর্বে মতিন রহমান এসব কথা বলেন। স্টেপ ফর সিনেমা তিনদিনের এ উৎসবের আয়োজন করেছে।

উৎসবের দ্বিতীয় দিনে ‘নিউ নরমাল সময়ের চলচ্চিত্র সাংবাদিকতা’ বিষয়ে অনুষ্ঠিত অনলাইন আলোচনায় সঞ্চলক ছিলেন পানন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। আলোচনা করেন মতিন রহমান ও সাংবাদিক তানভীর তারেক।

উৎসবে বাংলাদেশ, ভারত, ব্রাজিল, ইউক্রেন, মালয়েশিয়া, মিশর, ইন্দোনেশিয়া, মেক্সিকো, গ্রীস ও যুক্তরাজ্যের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হয়।

৩১ জুলাই বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারের জন্য নির্বাচিত সিনেমার নাম ঘোষণা এবং সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। শেষ দিনেও স্টেপ ফর সিনেমা, ডিএসপি, বাংলামেইল নিউজ, চিন্তাশীল, ফ্রাইডে থিয়েটার, ট্যুরিস্ট ক্লাব বাংলাদেশ এর ফেসবুক পেইজে দেখা যাবে উৎসবের চলচ্চিত্রগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *