০৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। ইতিমধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
মন্ত্রী জানান, বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।
এ কে আবদুল মোমেন জানিয়েছেন, কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা টিকাও দেশে আসবে।
করোনা ভ্যাকসিন/এসকেএম














