সিরিজ জিততে টাইগারদের প্রয়োজন ২৪১

১৮ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): এক ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে টাইগারদের প্রয়োজন ২৪১ রান। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৩ রানে তাসকিন আহমেদের গতি আর মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে ভিভ্রান্ত হয়ে ফেরেন দুই ওপেনার টিনাসি ও মারুমা।

এরপর রাগিস চাকাভাকে সাথে নিয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করে যান অধিনায়ক ব্রান্ডন টেইলর। এই জুটিতে ৪৭ রান যোগ করতেই সাকিব আল হাসানের স্পিনে বোল্ড হয়ে ফেরেন চাকাভা। দলীয় ৮০ রানে ৩২ বলে ২৬ রান করে ফেরেন চাকাভা।

এরপর ৩১ রানের ব্যবধানে দলীয় ৪৬ রানে হিটআউট হয়ে ফেরেন টেইলর। ৫৯ বলে ৩৪ রান করে সাকিবের দ্বিতীয় শিকার হন ডিওন মাইয়ার্স।

১৪৬ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর সিকান্দার রাজাকে সাথে নিয়ে দলের হাল ধরেন ওয়েসলি মাধেভেরে। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ৬৩ রানের ‍জুটি।

এরপর মাত্র ২০ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। শরিফুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে। তার ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল স্বাগতিকরা।

শরিফুলের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে তৃতীয় ফিফটি তুলে নেন মাধেভেরে। ৬৩ বলে ৫টি চার ও এক ছক্কার সাহায্যে করেন ৫৬ রান। ৭ বলে ৮ রান করে শরিফুলের তৃতীয় শিকার লুক জঙ্গুয়া। রানের খাতা খোলার আগেই শরিফুলের চতুর্থ শিকার ব্লেসিং মুজারাবানি।

রিচার্ড এনগারাভাকে সাথে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান টেন্ডাই চাতারা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে জিম্বাবুয়ে।

ক্রিকেট/এসকেএম