আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে রোববার রাতে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এর আগে ৫ জন নিহত ও ১৯ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর: এএফপি।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ একটি হাসপাতালের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মাসিয়াফের আশপাশে বেশ কয়েকটি স্থানে ইসরাইলি আগ্রাসনে শহিদের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে এবং ৪৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে সিরীয় যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সেখানে ইসরাইলি হামলায় ৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।
যুদ্ধ/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply