২৮ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): লেবাননের মিনিয়েহ এলাকায় একটি সিরিয়ান শরণার্থী শিবিরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা এবং শরণার্থী শিবিরের কয়েকজন সদস্যের মধ্যে সংঘর্ষ হয়। পরে এ সংঘর্ষেকে কেন্দ্র করে সেখানে অগ্নিসংযোগ করেছে একটি গ্রুপ।
রোববার ভোরে সিরিয়া ও লেবাননের শরণার্থী গ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সি (ইউএনএইচসিআর)।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন। এদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর সিরিয়ার শরণার্থীদের একটি তাবুকে আগুন ধরিয়ে দেয় লেবাননের শরণার্থীরা।
সেখান থেকে পুরও শরণার্থী শিবিরটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর লোকজন এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
২০১১ সালে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ লাখ সিরীয় পালিয়ে এসে লেবাননের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন।
লেবানন/এসকেএম
















Leave a Reply