সিরিয়ায় তুরস্কের বিমান হামলা

১৭ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): সিরিয়ার সীমান্ত পোস্টে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে ২৫ যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এই দেশটির একাধিক সীমান্ত পোস্টে তুর্কি সামরিক বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর: আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার সরকারি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ২৫ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা সিরিয়ার সরকার বা কুর্দি বাহিনীর সাথে যুক্ত কিনা তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, তুর্কি অভিযানে নিহতদের মধ্যে অন্তত তিনজন সিরীয় সৈন্য রয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বাহিনীও তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এতে একজন সেনা নিহত হয়েছেন।

সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার প্রতিশোধমূলক আক্রমণে ‘১৩ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে’ উল্লেখ করে তুরস্কের ওই মন্ত্রণালয় আরও বলেছে, এ অঞ্চলে অভিযান চলমান রয়েছে।

তুরস্ক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *