সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

৪ সেপ্টেম্বর ২০২২ (বিনোদন ডেস্ক): সিরিয়ার পূবাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যার এ হামলার ঘটনায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে, এর ফলে বিরাট এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর: মানা।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও জানা পাওয়া যায়নি।

সিরিয়ার সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকায় মার্কিন জঙ্গিবিমান ও হেলিকপ্টারকে উড়াউড়ি করতে দেখা যায়।

মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে হামলার ঘটনা এবারই প্রথম নয়, এর আগে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে। গত ২৫ আগস্ট একদিনেই ওই খাঁটিতে দুই দফা হামলা হয়।

রকেট হামলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ