২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আবদুল হামিদ আল-মাতার নামে আল-কায়েদার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর: আল-জাজিরা।
মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিজবি এক বিবৃতিতে বলেন, আল-কায়েদার এই সিনিয়র নেতাকে হত্যার ফলে সন্ত্রাসী সংগঠনের তৎপরতা, মার্কিন নাগরিক এবং নিরীহ বেসামরিক নাগরিকরা নিরাপদে থাকতে পারবেন।
তিনি বলেন, ড্রোন হামলার আল-কায়েদার ওই নেতা ছাড়া অন্য কেউ হতাহত হয়নি। মার্কিন সেনাবাহিনী এমকিউ-৯ এয়ারক্রাফট ব্যবহার করে হামলাটি চালিয়েছে।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন একটি ফাঁড়িতে হামলার দুই দিন পর এ ড্রোন হামলা চালাল যুক্তরাষ্ট্র।
এর আগে সেপ্টেম্বর মাসে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সেলিম আবু-আহমেদ নিহত হয়।
ড্রোন হামলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply