সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত

২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে করা একটি রিটের ভিত্তিতে এই স্থগিতাদেশ এলো। আগামী ২৮ জুলাই ভোট গ্রহণের কথা ছিল।

সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী ৫ আগস্ট পর্যন্ত উপ-নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত রাখতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমার।

আরও পড়ুন: সংসদের শূন্য আসনে উপ-নির্বাচন জুলাইতে

সোমবার সকালে সিলেট-৩ নির্বাচনী এলাকার সাতজন ভোটার এবং ছয়জন আইনজীবী এ রিট আবেদন করেন।

এর আগে ভোটগ্রহণ স্থগিত রাখতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে রোববার আইনি নোটিশ দেয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের ৫ আইনজীবীর পক্ষে নোটিশটি দিয়েছিলেন মোহাম্মদ শিশির মনির।

নির্বাচন স্থগিত/এএমএম/কিউটি

http://artnewsbd.com