১০ মে ২০২১ (নিউজ ডেস্ক): সীমান্ত এলাকায় ব্যাপকভাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি রংপুর, সিলেট, খুলনা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, বর্ডার এলাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য এ নির্দেশনা দেন। বলেছেন, করোনা ভাইরাসের ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে নমুনা পরীক্ষা করতে হবে।
সোমবার দুপুরে ‘ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় করণীয়’ নিয়ে চারটি সীমান্ত এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের ভার্চ্যুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রী সভায় গত ১৫ দিনে সীমান্ত এলাকায় কতোজন মানুষ ভারতে যাতায়াত করেছে তা জানতে চান। তিনি এ সব যাতায়াতকারীদের পরিবারের সবাইকে বাধ্যতামূলকভাবে পরীক্ষার আওতায় আনার নির্দেশ দেন। একই সাথে সীমান্ত এলাকার যে কোন ধরনের যানবাহন যেন এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে না পারে তা নিশ্চিত করার নির্দেশ দেন। প্রয়োজনে আরও কঠোর হতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় খুলনা বিভাগীয় কমিশনার জানান, বর্তমানে তার এলাকায় ২ হাজার ৭০০ জন ভারতে যাতায়াতকারী হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
তিনি জানান, ভারত থেকে প্রবেশ করা ট্রাক ডৃাইভার ও হেলপারদের কঠোরভাবে আইসোলেশনে রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী/এএমএম/কিউটি
















Leave a Reply