সুদানে সোনার খনিধসে ব্যাপক প্রাণহানি

২৯ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি সোনার খনিধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনিধসে এ হতাহতের ঘটনা ঘটে। খবর: আল অ্যারাবিয়া।

সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনও সংখ্যা তারা জানাননি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আগত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

খনিধস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ