সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে দুর্নীতির মামলায় আরও ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক সরকার নিয়ন্ত্রিত একটি আদালত। তার বিরুদ্ধে তোলা পাঁচ অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন সু চি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আদালতের সেশন চলে খুবই গোপনে। যেখানে সু চিকে হাজির করা হয়।

আজ সু চির বিরুদ্ধে করা মামলার শেষ রায়ের জন্য দিন ধার্য ছিল। সেই অনুযায়ী এজলাসে কারাবন্দি নেত্রীর সাত বছরের কারাদণ্ড দেন মিয়ানমারের আদালত।

এর আগে কয়েকটি মামলার রয়ে মোট ২৬ বছরের কারাদণ্ড দেয়া হয় মিয়ানমারের এই নারী নেত্রীকে। তবে এবার সবশেষ রায়ে আরও সাত বছরের কারাদণ্ড দেয়া হলো তাকে।

সু চিকে কারাদণ্ড দেয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি দেশটির সামরিক সরকারের মুখপাত্র।

মূলত মিয়ানমারের ডি ফ্যাক্টো বা প্রকৃত নেতা থাকাকালীন হেলিকপ্টার ইজারা এবং এর ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য সু চিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মিয়ানমারে গণতন্ত্রের জন্য কয়েক দশকের দীর্ঘ প্রচারণার জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় সামরিক সরকারের অধীনে বন্দি অবস্থায় কাটিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। তখন সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়।

মিয়ানমার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *