০৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানির অভিযোগে মিয়ানামারে আটক নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার দেশটির পুলিশের নথির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এ মামলায় তদন্তের জন্য সু চি’কে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটকে রাখার অবেদন করা হয়েছে।
এর আগে সোমবার সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি’কে আটক করে মিয়ানমারের সেনাবাহিনী।
আদালতে ৭৫ বছর বয়সী সু চি’র বিরুদ্ধে পুলিশ যে নথি উপস্থাপন করেছে সেখানে বলা হয়েছে, রাজধানী নেপিডোতে এই নেত্রীর বাড়িতে তল্লাশির সময় ওয়াকি-টকি রেডিও পাওয়া গেছে। তারা বলছে, এই রেডিওগুলো অবৈধভাবে আমদানি করা হয়েছে। অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছিল।
এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে।
মিয়ানমার/এসকেএম
















Leave a Reply