১৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সেজান জুস ফ্যাক্টরিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নারী ও শিশু শ্রমিক সহ ৫২ জনের প্রাণহানির প্রতিবাদে ও আহত শ্রমিকদের সুষ্ঠু চিকিৎসা ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটি। সজীব গ্রুপের হাসেম ফুডস অ্যান্ড বেভারেজের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
বুধবার সন্ধ্যা ৭টায় স্ব-স্ব স্থানে মোমশিখা প্রজ্জ্বলন করা হয়। এছাড়াও জেলা কমিটি, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা কমিটি, বিভিন্ন শাখা আসর এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে নিতাইগঞ্জ এ অবস্থিত খেলাঘর জেলা কার্যালয়ের সামনে নিহতদের স্মরণে কালো পতাকা উত্তোলন করা হয় এবং প্রতিবাদি প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলার সাধারণ সম্পাদক ফারুক মহসিন, সম্পাদক সোহেল রানা, পলাশ সরকার, সুমিত রায়, ফুয়াদ মহসিন, সদস্য সামরিনা রব সমাপ্তি, তারেক উল্লাহ সজল, ক্রান্তি খেলাঘর আসরের মামুন ভূইয়া,সাবরিনা রব তিন্নি, শাহীন হক, হানিফ খান, শামসুল ইসলাম নিয়ম প্রমুখ।
পরে সন্ধ্যায় জেলা ও ক্রান্তি খেলাঘর আসর কার্যালয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোম শিখা প্রজ্জ্বালন করে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, আসুন বর্বর এই মালিকের বিচারের দাবিতে ও ভবিষ্যতে অন্যদের সতর্ক করতে এই কর্মসূচি পালন করি এবং সেজান ফ্যাক্টরির এইসব অনিয়ম ও ত্রুটি বিচ্যুতির সমাধান না হওয়া পর্যন্ত সজীব গ্রুপের অন্তর্ভুক্ত হাসেম ফুডস এন্ড বেভারেজ ও সেজান জুস এর সব পণ্য বর্জন করি।
প্রতিবাদ/এএমএম/টিটি
















Leave a Reply