২৭ মে ২০২২ (নিউজ ডেস্ক): পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: ডেইলি মেইল।
টুইটে মেকি সেলি জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি। যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।
জানা যায়, বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দেশটির পশ্চিমাঞ্চলীয় তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা হাতপাতালে ছড়িয়ে পড়ে বলেও জানা যায়।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply