সেন্টমার্টিনে প্রবেশে নিষেধাজ্ঞা

২৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে টেকনাফের সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার ও রোববার দুই দিন পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।

চতুর্থ ধাপের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বহিরাগতদের উপস্থিতি বন্ধ রাখতে এ দুই দিন সেন্টমার্টিনের সাথে চলাচলকারী তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ইউপি নির্বাচন থাকায় নৌপথে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, যেসব পর্যটক সেন্টমার্টিন ছিলেন, তাদের অধিকাংশ শুক্রবার দ্বীপ ত্যাগ করেছেন। বাকিরা শনিবার দুপুরের মধ্যে দ্বীপ ছেড়ে যাবেন।

সেন্টমার্টিন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *