সেভেরোদোনেৎস্ককে চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী

২২ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ককে চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী। এমনটাই দাবি করেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই।

রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে হাইডাই লিখেছেন, সেভেরোদোনেৎস্ক দখলের রুশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আবাসিক এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শহরের কাছের লিসিচানস্কের সাথে সংযোগকারী একটি ব্রিজ ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি।

তবে তার এসব দাবি বিবিসি স্বাধীনভাকে যাচাই করতে পারেনি।

এদিকে, রাশিয়া ইউক্রেনে বিএমপি-টি টার্মিনেটর ট্যাংক মোতায়েন করেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ওই ট্যাংক মোতায়েন পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ক ঘিরে লড়াইয়ের তীব্রতার আরেকটি প্রতিফলন বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

বিবিসির জানায়, টার্মিনেটর ট্যাংকের ব্যবহারের ফলে মনে করা হচ্ছে রাশিয়ার সেন্ট্রাল গ্রুপিং অব ফোর্সও ওই অঞ্চলে উপস্থিত। রাশিয়ার ওই বাহিনী যুদ্ধের শুরুর দিকে কিয়েভের আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে।

যুদ্ধ/এসকেএম 

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ