৩১ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): মিশরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে টোকিও অলিম্পিকে ম্যানস ফুটবল ইভেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে পোস্টার বয় নেইমারের দেশ।
শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় জাপানের সাইতামা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ম্যাচের ৩৭ মিনিটে ম্যাথিউস চুনহার গোলে এগিয়ে যায় সেলেসাওরা। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে গতবারের স্বর্ণজয়ী ব্রাজিল।
পুরো ম্যাচে ব্রাজিল মিশরের জাল লক্ষ্য করে শট নিয়েছে ১১টি। তার মধ্যে ৫টি ছিল অন-টার্গেট শট। অন্যদিকে, মিশর মাত্র ৫টি শট নিয়েছে। এর মধ্যে অন টার্গেট ছিল মাত্র দুইটি।
ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে দক্ষিণ কোরিয়া-মেক্সিকো ম্যাচের জয়ী দল।
ফুটবল/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply