২১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুন লেগেছে।
বৃহস্পতিবার বেলা ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। খবর-এনডিটিভির।
সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনাল গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোয়া ছড়িয়ে পড়ে এলাকায়।
পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানা। সেখানেই আগুন লাগার পর ১ নম্বর টার্মিনাল লাগোয়া এস ই জেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।
ইতোমধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে। যদিও ভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
সেরামে আগুন/এসকেএম/আরএম
















Leave a Reply