৯ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাসা থেকে নগদ অর্থসহ সাড়ে ৩ কোটি রুপির স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
দিল্লিতে তার বিলাসবহুল বাড়ি থেকে এগুলো চুরি গেছে বলে শুক্রবার গণমাধ্যমকে সোনম কাপুর নিজেই জানিয়েছেন। খবর: দ্য ডনের।
গত ফেব্রুয়ারিতে বাড়িতে ওই চুরির ঘটনা ঘটলেও ৮ এপ্রিল এ ব্যাপারে কথা বলেন তিনি।
স্বামী আনন্দ আহুজাকে নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করেন। বিলাসবহুল ওই বাড়িতে তার ২৫ জন কর্মচারী রয়েছে।
পুলিশ এ ব্যাপারে বাড়ির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কেউ চুরির সাথে জড়িত থাকার তথ্য মিলেনি।
সোনম কাপুর/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















