সৌদিতে বাংলাদেশিকে গলাকেটে হত্যা

০৫ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সৌদি আরবের রাজধানী রিয়াদে জাকির হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

বুধবার সকালে রিয়াদের আল হারা এলাকায় জাকিরের নিজ বাসাতে তাকে গলাকেটে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই দুলাল মিয়া।

নিহত জাকির হোসেনের বয়স ২৯ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইলের মোহাম্মদ কাঞ্চন মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই জানান, হত্যাকাণ্ডের বিষয়ে আমার এক শ্যালক সৌদি আরব থেকে বিষয়টি জানিয়েছে। লাশের একটি রক্তাক্ত ছবিও আমরা পেয়েছি।

তবে কারা কেনও এ হত্যাকাণ্ড করে থাকতে পারে এ ব্যাপারে পরিবারের সদস্যরা তেমন কিছু জানাতে পারেননি।

সৌদি আরব/এসকেএম